ঢাকাWednesday , 9 June 2021
আজকের সর্বশেষ সবখবর

নাট্য কাব্য :দেবদূত, – কবি বিউটি দাশ

প্রতিবেদক
সিএনএ

June 9, 2021 4:55 pm
Link Copied!

দেবদূত: হে সদ্য প্রবেশ
মর্ত্যবাসী নারী,
যথাসম্ভব অর্পণ কর
সত্য নির্মল বাণী,
তোমার শিশির ভেজা
অঙ্গে সুবাসিত হচ্ছে
প্রিয় ভ্রাতার,
বন্ধুর আত্মার পরম
আত্মীয় স্বজন থেকে
ঘ্রাণ ভগ্নির।
ব্যক্ত কর বড্ড ব্যকুল——
চিত্তে আগ্রহী,
মাতার আঁচলের ঘ্রাণের
অপূর্ব অংশে দ্বিধাদ্বন্দ্বে
তোমাতে!
পুষ্পবৃষ্টি বর্ষণেয় ন্যায়
পরমাত্মা শান্তিতে
ফেল তব নিজ বাণীতে।।

মর্ত্যবাসিনী:-হে আমি
মর্ত্যবাসী নারী
আমি,
জ্ঞানহীন বুঝতে, আপনার
মর্মবাণী।
অবগত শুধু সম্পূর্ণ
রূপে পরিপূর্ণ পাপী
জন্ম পূর্ব অভিশপ্ত
ছিলাম কি আমি
পিতার পতির ভ্রাতার
পুত্র স্বজনের।

মর্ত্যবাসিনী:-আপনার জন্য,
ন্যায়ের জন্য, ধর্মের
জন্য,
পরিদর্শন মার্গে
আপনিই অনন্য,
নিজস্বতায় বিন্দু
চিহ্নহীন চাহিদার
বিপরীতে আমি।
পুনরায় প্রেরণ মর্ত্যে
পাঠাবেন পূর্বে অবগত
মানি।
সময়ের স্বল্পতায় দণ্ড
প্রদান পূর্বে কহ—কত পাপের
পাপী।
পরিচিতর চক্রে দেব-
দৃষ্টিতে দর্শন করান
আপনি।
সংক্ষিপ্ত বিস্তারিত ———

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com