ঢাকাThursday , 17 January 2019
আজকের সর্বশেষ সবখবর

পৌরসভার চলমান প্রকল্প কাজের অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সিএনএ

January 17, 2019 2:40 pm
Link Copied!

তারেকুল ইসলাম: স্থানীয় সরকার বিভাগের ইউজিপ-থ্রি প্রকল্পের আওতায় কক্সবাজার পৌরসভার ১২৮ কেটি টাকার চলমান প্রকল্প কাজের অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে পৌরসভা আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ( বাস্তবায়ন পরীবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) আবুল মনসুর মো: ফয়েজউল্লাহ। পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউজিপ-থ্রি-এর প্রকল্প পরিচালক এ কে এম রেজাউল ইসলাম, প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির বক্তব্য রাখেন। এ সময় সরকারি পদস্থ কর্মকর্তা,পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com