ঢাকাSunday , 27 May 2018
আজকের সর্বশেষ সবখবর

শাকিব-বুবলী-পায়েল কক্সবাজারে

প্রতিবেদক
সিএনএ

May 27, 2018 2:17 am
Link Copied!

নিউজ ডেস্ক: ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। এই থাইল্যান্ড, কলকাতা, বাংলাদেশ ছুটোছুটি লেগেই আছে। এবার দেশেই কক্সবাজারে ‘ক্যাপ্টেন খান’ ছবির দ্বিতীয় লটের শুটিয়ে অংশ নিচ্ছেন শাকিব খান। শনিবার থেকে দ্বিতীয় লটের শুটিং শুরু করতে শুক্রবার কক্সবাজার এসেছে ছবির পুরো টিম। ছবির দুই নায়িকা শবনম বুবলী ও কলকাতার পায়েল মুখার্জিও থাকছে এবারের লটে শাকিব খানের সঙ্গে।ছবির দ্বিতীয় নায়িকা পায়েল মুখার্জি শুক্রবার রাতে একটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছান। শনিবার সকাল ৭টার ফ্লাইটে কক্সবাজার যান এবং ছবির শুটিংয়ে অংশ নেবেন কাল থেকেই।

মাস্ক ছবির শুটিংয়ে এতদিন কলকাতায় ছিলেন শাকিব। ক্যাপ্টেন খান ছবির শুটিংয়ে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরেছেন।

এফডিসির ৯নং ফ্লোরে গেল মার্চের ২১ তারিখে ‘ক্যাপ্টেন খান’-ছবির মহরত অনুষ্ঠিত হয়। মহরতের পর বেশ কয়েকদিন ছবিটির শুটিংয়ে অংশ নেন শাকিব খান। এ ছবির মাধ্যমে মনোমালিন্য ভুলে ফের একসঙ্গে কাজ করছেন শাকিব-মিশা। এদিকে ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে কিছুদিন আগে।

এছাড়াও ‘ক্যাপ্টেন খান’ ছবিতে বাড়তি চমক হিসেবে থাকছেন বলিউড অভিনেতা আশীষ বিদ্যার্থী। আগামী ২৭ তারিখ থেকে শুটিংয়ে অংশ নেবেন তিনি।

ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, শনিবার থেকে কক্সবাজারে শুটিং শুরু হবে। সেখানে টানা ১৫ দিন শুট করব এবং সিকোয়েন্সের দৃশ্যায়নগুলো শেষ করব। এরপর গানের শুটিংয়ে থাইল্যান্ড যাব। ক্যাপ্টেন খান প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com