ঢাকাMonday , 5 November 2018
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ৬টি অস্ত্র-গুলিসহ ১০ জলদস্যূ আটক

প্রতিবেদক
সিএনএ

November 5, 2018 4:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে বঙ্গোপসাগর থেকে ৬টি অস্ত্র ও ৩৭ রাউন্ড গুলিসহ ১০ জলদস্যুকে আটক করেছে র‌্যাব। ৫ নভেম্বর সকাল ১০টার দিকে নাজিরার টেক সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান এ খবর জানিয়েছে। তবে আটকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। মেজর মো. মেহেদী হাসান জানান, র‌্যাবের একটি দল গোপন খবরের ভিত্তিতে নাজিরার টেক সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে ছয়টি অস্ত্র ও ৩৭ রাউন্ড গুলিসহ ১০ জলদস্যুকে আটক করা হয়। তিনি আরও জানান, অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা আরও পাঁচটি অস্ত্র পানিতে ফেলে দেয়। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com