ঢাকাSunday , 21 October 2018
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারসহ ৬৬ উপজেলায় মিনি স্টেডিয়াম উদ্বোধন

প্রতিবেদক
সিএনএ

October 21, 2018 6:50 pm
Link Copied!

কক্সবাজার কন্ঠ ডেস্ক: ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারসহ সারাদেশে ৬৬টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ অক্টোবর সকালে গণভবন থেকে তিনি এসব স্টেডিয়াম উদ্বোধন করেন। দেশের ক্রীড়াঙ্গনে এ ঘটনা নতুন যুগের সূচনা করল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের নামে স্টেডিয়ামগুলোর নামকরণ করা হয়। সূত্র জানায়, একই অনুষ্ঠান থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কমপ্লেক্সে একটি মাল্টি স্পোর্টস ইনডোর কমপ্লেক্স এবং ৬ জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্রেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, ২০১৫ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)- স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রকল্পটির আওতায় এই ৬৬টি মিনি স্টেডিয়াম নির্মাণ করেছে। এ প্রকল্পের প্রথম ধাপে ১৩১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। সরকার প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে, যার ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি টাকা।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com