ঢাকাSunday , 13 October 2019
আজকের সর্বশেষ সবখবর

২৫ অক্টোবর থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে-শিক্ষামন্ত্রী দীপুমণি

প্রতিবেদক
সিএনএ

October 13, 2019 6:51 pm
Link Copied!

২৫ অক্টোবর থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা উপলক্ষে আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে জানানো হয়, জেএসসি-জেডিসি পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, কোচিংয়ের বিষয়ে আমাদের কঠোর হতে হবে। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হলো কেউ কেউ বাইরে তালা লাগিয়ে ভেতরে কোচিং করান। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে মনিটরিং বাড়ানো আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশি সাহাবউদ্দিন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com