ঢাকাFriday , 18 June 2021
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে প্রেমিক যুগলের বিয়ে, কেবিনে বাসর

প্রতিবেদক
সিএনএ

June 18, 2021 3:25 pm
Link Copied!

হাসপাতালে প্রেমিক যুগলের বিয়ে, কেবিনে বাসর
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বেসরকারি একটি হাসপাতালের কেবিনে প্রেমিক যুগলের বিয়ে ও বাসর সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) দিনগত মধ্যরাতে বিয়ের পর সেখানে তারা রাত্রিযাপন করেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আলমডাঙ্গা উপজেলার চরপাড়া গ্রামের আব্দুস সোবহানের অনার্স পড়ুয়া ছেলে হুসাইন আহমেদের (২৩) ডান পা ভেঙ্গে যায়। ভাঙ্গা পা নিয়ে তিনি গত কয়েক দিন ধরে উপজেলার ফাতেমা ক্লিনিকের ৪ নম্বর কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার দেখাশোনার জন্য সেখানে তার মা-বাবা ও বোন রয়েছেন।

হুসাইন আহমেদের পা ভেঙে হাসপাতালে কষ্টে আছেন এমন খবর পেয়ে ঝিনাইদহের লেবুতলা গ্রাম থেকে বৃহস্পতিবার ছুটে আসেন প্রেমিকা তাসফিয়া সুলতানা মেঘা (১৯)। সব কিছু জানার পর হুসাইন আহমেদের স্বজনরা মেঘার বাবার সঙ্গে কথা বলেন। ঘটনা শুনে মেঘার বাবা মেয়েকে বাড়িতে নিতে অস্বীকার করেন। সম্ভব হলে বিয়ে দিয়ে দেবার পরামর্শ দেন তিনি। বিয়েতে রাজি হন মেঘাও। পরে গভীর রাতে হাসপাতালের কেবিনেই কাজি ডেকে তাদের বিয়ে দেয়া হয়। বিয়ের পর সেখানেই তারা রাত্রিযাপন করেন।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com