ঢাকাTuesday , 13 July 2021
আজকের সর্বশেষ সবখবর

মামা না ভাগ্নে, কিশোরীকে অন্তঃসত্তা করল কে

প্রতিবেদক
সিএনএ

July 13, 2021 10:50 pm
Link Copied!

কিশোরী অন্তঃসত্তা, অভিযোগের আঙুল মামা-ভাগ্নের দিকে!
গ্রেপ্তার ভাগ্নে (কিশোর) এবং মামা মালেক।

ঢাকার কেরানীগঞ্জে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে তার আপন মামা ও খালাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় মামা ও খালাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের পশ্চিম পাড়া আদর্শনগর এলাকার এক কিশোর (ভুক্তভোগীর খালাতো ভাই) এবং ওই কিশোরের মামা মালেক (৪০)।
জানা যায়, কিশোরীর মা নেই। তার মায়ের মৃত্যুর পর বাবা বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর থেকে কিশোরী খালার বাসায় থাকত। এর মধ্যে কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। তখন মেয়েটি তার আপন মামা ও তার খালাতো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনে।

বিষয়টি জানাজানি হলে এলাকার পঞ্চায়েত কমিটির সদস্যরা সালিসের আয়োজন করে। সালিসে কোনো সিদ্ধান্তে না আসতে পারায় ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ এসে ভিকটিমসহ অভিযুক্তদের থানায় নিয়ে যায়।

অভিযুক্ত কিশোরের বাবা বলেন, ‘আমার ছেলে এই কাজ করেছে আমার কাছে বলেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মেয়েকেই আমার ছেলের বউ করব। কিন্তু ওর মামার ব্যাপারে আমি কিছু বলতে পারব না।’
আদর্শনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জুলহাস বলেন, অভিযুক্তরা আমাদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিষয়টি জটিল হওয়ায় আমরা ৯৯৯-এ ফোন দিয়ে তাদের আইনের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি এলাকাবাসীর।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের ঘটনায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com