লামায় কৃষকের ধান কাটা শুরু করলো ছাত্রলীগ
এম, কামরুল হাসান টিপু
বান্দরবান পার্বত্য জেলা :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ। (২৭ এপ্রিল) বৃহস্পতিবার বান্দরবান জেলা শাখা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক এর নেতৃত্বে লামা উপজেলার বিভিন্ন এলাকার কৃষক নুর মুহাম্মদ কাজী ২-৩ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন উপজেলা, পৌর,কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সরজমিনে গিয়ে দেখা যায় লামা উপজেলা ছাত্রলীগ বিভিন্ন গ্রামের অসহায় ও গরীব কৃষক যখন টাকার অভাবে পাঁকা ধান নিয়ে চিন্তিত ঠিক সেই সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো বাংলাদেশ ছাত্রলীগ লামা উপজেলার একদল নেতাকর্মী।
এই বিষয়ে কৃষক নুর মোহাম্মদ কাজী বলেন – মুই যখন ধান নিয়া চিন্তাত আছোং তখন একজন মোক কইল ছাত্রলীগ ধান কাটি দেয় বিনাটাকায়। তখন মুই তার সাথে কথা কইলে তারা আইজ মোর ধানকাটিয়া বাড়িত দিয়া আসিল, সেই কারনে মুই প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি এবং ছাত্রলীগকে ধন্যবাদ ও দোয়া দিলুং।
এই বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সালাহ উদ্দীন ভুঁইয়া নাহিদ বলেন – বাংলাদেশের যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ সক্রিয় ভূমিকা পালন করে আসছে, আমরা গতকাল খবর পেয়েছি এই গরীব কৃষক নুর মোহাম্মদ কাজী টাকার অভাবে ধান কাটতে পারছে না তাই আজ আমরা এই কৃষককের ধান কেটে দিলাম, এই কাজ আমাদের চলমান থাকবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি, মো, শহিদুল ইসলাম সাদ্দাম ও সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান রনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে লামা উপজেলা ছাত্রলীগ। ধান কাটার পুরো মৌসুমে আমরা কৃষকদের পাশে থাকবো। যেখানেই শুনবো কৃষকরা শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না, সেখানেই ঝাঁপিয়ে পড়বো।
কৃষক নুর মুহাম্মদ কাজী বলেন, ‘আমাদের জমির ধান কাটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। ছাত্রলীগের ভাইয়েরা আমাদের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে আমাদের অনেক বড় উপকার করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’
শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের ন্যায় পার্বত্য বান্দরবানের লামা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।
