কক্সবাজার জেলা কৃষকদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
(নিজস্ব প্রতিবেদক)
কক্সবাজার জেলা কৃষকদলের উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা কৃষকদলের সভাপতি গিয়াস উদ্দিন আফসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন-এর সঞ্চালনায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কৃষকদল হলো বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। কৃষক সমাজের অধিকার রক্ষা ও আন্দোলন- সংগ্রামে কৃষকদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কৃষকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়। সভায় সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে গতিশীল করা, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন-সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, এম জুনাইদ, সাবেক যুগ্ন আহ্বাক গিয়াস উদ্দিন ভুলু, সাবেক যুগ্ন আহবায়ক মনজুরুল আলম,ফরিদুল আলম,আবদু রউফ,এনাম কুতুবী আহ্বায়ক কুতুবদিয়া উপজেলা কৃষক দল, মহিউদ্দিন পুতু চকরিয়া উপজেলা,আবু ছিদ্দিক রনি আহ্বায়ক পেকুয়া উপজেলা, নুরুন্নবী আহ্বায়ক টেকনাফ উপজেলা, হালিমুর রহমান মিয়াজি আহ্বায়ক রামু উপজেলা,মুনির আহম্মদ আহ্বায়ক উখিয়া উপজেলা,জালাল উদ্দিন আহ্বায়ক চকরিয়া পৌরসভা,জাহেদুল ইসলাম তৌফিক আহ্বায়ক মহেশখালী পৌরসভা,জাহাঙ্গীর আলম সদস্য সচিব কক্সবাজার পৌরসভা,ওমর ফারুক ভূট্টো সদস্য সচিব ইদগাঁ উপজেলা, সালহ উদ্দিন কাদের সদস্য সচিব মাতামুহুরী সাংগঠনিক উপজেলা,জয়নাল আবেদীন সিঃ যুগ্ন আহ্বায়ক মহেশখালী উপজেলা কৃষক দল। এ সময় সকল উপজেলার সদস্য সচিব, যুগ্ন আহ্বায়ক গন উপস্থিত ছিলেন।








