ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সেইফ এক্সিটের দরকার পড়ছে কাদের তালিকা দিন: রিজভী

প্রতিবেদক
অনলাইন ডেক্স

অক্টোবর ৯, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স:

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি ও অর্থপাচার করছে, কাদের সেইফ এক্সিট দরকার– তাদের তালিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে এ আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামের প্রবীণ তেলী মোস্তাকিন আলীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুটি অটোরিকশা ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। তখন নাহিদের প্রতি এ আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়াও দুজন শহীদ পরিবারকে অর্থিক সহযোগিতা করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি করছে, অর্থপাচার করছে, কাদের সেইফ এক্সিটের দরকার পড়ছে তাদের তালিকা দিন। বিএনপির বিরুদ্ধে শত সহস্র অপপ্রচারের পরও তারেক রহমান কোনো রাজনৈতিক দলের নাম ধরে অভিযোগ করেননি। এটাই পলিটিক্যাল ডেভেলপমেন্ট।’

নাহিদ ইসলাম যদি নামের তালিকা না দেন তবে এসব কথা বলে সরকারকে কেনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন সে প্রশ্নও তোলেন বিএনপির এই শীর্ষ নেতা।
রুহুল কবির রিজভী বলেন, ‘যারাই দুর্নীতি করবে অর্থপাচার করবে তাদেরই সেইফ এক্সিটের প্রয়োজন পড়বে।’
বেগম খালেদা জিয়ার কখনোই সেইফ এক্সিটের প্রয়োজন পড়েনি জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করেন রিজভী।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএনপির বিরুদ্ধে শত–সহস্র অপপ্রচারের পরও তারেক রহমান কোনো রাজনৈতিক দলের নাম ধরে অভিযোগ করেননি। এটাকে পলিটিক্যাল ডেভেলপমেন্ট।’

উত্তরের জেলা নীলফামারীতে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের জন্য সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে দায়ী করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

সম্পর্কিত পোস্ট
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com