ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

খুরুশকুলে পূজা মণ্ডপ পরিদর্শণ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১, ২০২৫ ১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

খুরুশকুলে পূজা মণ্ডপ পরিদর্শণ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন সহ মেম্বারগণ।

(নিজস্ব প্রতিবেদক)

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় খুরুশকুলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুফিয়া নুর, পারভিন হক, অর্চনা প্রভা, জানে আলম, মেম্বার সাংবাদিক স্বপন কান্তি দে , ইসমাইল সোহেল, এহছান উল্লাহ, রণজিত দে, গিয়াস উদ্দিন, আবু বক্কর ছিদ্দিক বাবুলসহ সকল গ্রাম পুলিশবৃন্দ।

পরিদর্শনকালে চেয়ারম্যান নাছির উদ্দিন পূজায় আগত ভক্ত ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com