ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় বৃষ্টিস্নাত কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত।

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি

জুলাই ৩০, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি:

২৫ শে জুলাই শুক্রবার 2025 শ্রাবনের বর্ষা নিম্নচাপের সঙ্গে জুটি বেঁধে যখন সারা কলকাতাকে ভাসিয়ে দিতে উদ্যত তখন কলকাতার নন্দন চত্ত্বরে জীবনানন্দ সভাঘরে পরিধি ছাড়িয়ে সাহিত্য পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক আনন্দমুখর কবিতা সন্ধ্যা। প্রাকৃতিক দুর্যোগ যত বেড়েছে প্রেক্ষাগৃহে উপস্থিতির সংখ্যাও ঠিক তত পরিমাণে বেড়েছে। এখানে উল্লেখযোগ্য যে অনুষ্ঠানটির সর্বাগ্রে ছিল বর্ষার ছোঁয়া। সেটা ব্যাজ থেকে শুরু করে পত্রিকার প্রচ্ছদ পর্যন্ত বর্ষার কথা ভেবে তৈরি করা হয়েছিল। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমীর সভাপতি এবং সাহিত্যিক মাননীয় শ্রী মনোরঞ্জন ব্যাপারী মহাশয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক মাননীয় শ্রী পৃথ্বীরাজ সেন মহাশয়। আরো উপস্থিত ছিলেন তরুণ আইনজীবী মাননীয় শ্রী উজ্জ্বল চক্রবর্তী, বিউটি দাশ, রামলিঙ্গম, তমা কর্মকার, গৌতম দত্ত, প্রমুখ। শুরুতেই স্বাগত ভাষণ দেন পরিধি ছাড়িয়ে সাহিত্য পত্রিকার কর্ণধার মাননীয়া মধুমিতা ধূত মহাশয়া। তিনি তাঁর ভাষণে পত্রিকা প্রকাশ কুড়ি বছরের সাহিত্যে যুক্ত জীবনের এবং লিটিল ম্যাগাজিনের সুবিধা অসুবিধার কথা ব্যক্ত করেন।অতিথিরা পরিধি ছাড়িয়ে সাহিত্য পত্রিকার তৃতীয় বর্ষের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করেন। এছাড়াও মোট ১১ টা বইয়ের মোড়ক উন্মোচন এবং প্রচ্ছদ উন্মোচন হয় ঐদিন। দাম্পত্য বইয়ের লেখক আশিষ মন্ডলের, সাধ মিটে সমাধি নাট্য গ্রন্থের লেখক আশীষ মণ্ডলের, জয়দীপ রায় চৌধুরী, সুমনা চৌধুরী, শ্রীমন্ত দাস, কনকচন্দ্র হালদার, সেখ মনিরুদ্দিন প্রমুখ লেখকের এবং পত্রিকার কর্ণধার মধুমিতা ধূতের উপন্যাস ‘তোমার জন্য’এর দুটি পর্বের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় এই মঞ্চ থেকে। প্রচ্ছদ উন্মোচিত হয় মিতা নস্কর, শুভ্রা ঘোষ, কাকলি নস্কর,মলয় কুমার মাঝি প্রমুখ লেখকের। প্রায় শতাধিক সাহিত্যিক এবং সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতিতে এক জমজমাট সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল। প্রতিটি লেখককে তাঁর যোগ্যতা অনুযায়ী সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সাহিত্যিকরা কবিতা পাঠ করেন। শ্রুতি নাটক, আবৃত্তি ইত্যাদিতে দারুন একটা সন্ধ্যা আয়োজকরা উপহার দিলেন। মাননীয় শ্রী মধুসূদন বাগ, মাননীয়া নীপা চক্রবর্তী এবং শিপ্রা মন্ডল নস্করকে তাদের কর্মকাণ্ডের জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। এছাড়াও তরুণ চিত্রশিল্পী সৈকত খাঁড়াকে পুরস্কৃত করা হয়। পত্রিকার কর্ণধার, বিশিষ্ট বাচিক শিল্পী, সাহিত্যিকা মধুমিতা ধূতের নেতৃত্বে এক অসাধারণ সাহিত্য সন্ধ্যা উপভোগ্য হয়ে উঠলো। সবশেষে রিতা মুখার্জী সুরেলা কন্ঠে সঙ্গীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেখ মনিরুদ্দিন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।প্রাকৃতিক দুর্যোগের ভিলেন বর্ষাকে যে কি করে নায়ক বর্ষায় পরিণত করা যায় সেটা দেখিয়ে দিয়ে গেলেন এই পত্রিকা গোষ্ঠী।

সম্পর্কিত পোস্ট
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com