ঢাকাThursday , 2 September 2021
আজকের সর্বশেষ সবখবর

আবারো বাড়ানো হল প্রাথমিক বিদ্যালয়ের ছুটি

প্রতিবেদক
সিএনএ

September 2, 2021 9:28 pm
Link Copied!

করোনার কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মতো প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটিও বাড়ানোর হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে।

এতে বলা হয়, করোনা থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে পাঠদান বন্ধ থাকবে। একইসঙ্গে শ্রেণিকক্ষে পুনরায় পাঠদানের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে।

এর আগে, গত সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

সম্পর্কিত পোস্ট
Social Media Auto Publish Powered By : XYZScripts.com